বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

খালেদা জিয়া বলেছেন, নিজামী-মুজাহিদ-সাঈদী-সাকা চৌধুরীরা কোন অন্যায় করেননি !!!

খালেদা জিয়া বলেছেন, নিজামী-মুজাহিদ-সাঈদী-সাকা চৌধুরীরা কোন অন্যায় করেননি !!!

তিনি বলেছেন.”‘নিজামী, মুজাহিদ, সাঈদী, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। তাঁরা কোনো অন্যায় করেননি। এভাবে মিথ্যা স্বীকারোক্তি আদায় গ্রহণযোগ্য নয়।’
সূত্র: কালের কন্ঠ

খালেদা কি আমাদের প্রশ্নের জবাব দিবেন ? আপনিই তাহলে বলে সেদিন কে কে অন্যায় করেছিল ? কারা তারা ? সে কি শেখ মুজিব ? তারা কি বীরশ্রেষ্ঠ বলে যাদের আমরা জানি তারা ? তারা কি লক্ষ লক্ষ বীরাঙ্গনারা ? তারা কি ঐ ৩০ লক্ষ শহীদেরা ? তারা কি যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছে বা মারা গেছেন তারা ?

আপনি ভেবেছেন, দেশে আপনি না হয় হাসিনা, এরাই সব ? একজন না আসলে আর একজন। একদল না আসলে আর এক দল। আর আপনি না আসলে আপনার ছেলে, হাসিনা না আসলে তার ছেলে। বাহ ! চমৎকার। আমারা সালা বোধাই মফিজের দল আবার গলা ফাটিয়ে এইসব দেশবিরোধী নেত্রীদের সাফাই গাই, শ্লোগান দেই। ধিক !!!

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

প্রধানমন্ত্রীর ধর্ম কী, প্রশ্ন খালেদার !!! (এই কথার পক্ষে আপনার সমর্থন কতটুকু )

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার এক জনসভায় বলেছেন, প্রধানমন্ত্রী কোন ধর্মে বিশ্বাস করেন তিনি তা জানেন না।

সিলেটে চারদলীয় জোটের জনসভায় খালেদা জিয়া বলেছেন, "দুর্গা পূজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মা দুর্গা গজে চড়ে এসেছে। তিনি পূজা অনুষ্ঠানে যে কথা বলেছেন, আমরা জানতে চাই- উনি আসলে কোন ধর্মে বিশ্বাসী।"

সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা তুলে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়েছেন।"